শাহিন বিশ্বাস, (তালা) পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নারী সমাবেশে ডিসি আফরোজা আখতার বলেছেন, সরকার রাষ্টের সকল ক্ষমতার চাবি তুলে দিতে চাই জনগনের হাতে। যে কারণে এই গণভোটের আয়োজন। সংবিধান পাল্টাতে হলে দেশের জনগন যেটা চাইবে সেটাই হবে, অর্থাৎ সংবিধান পাল্টানোর জন্য যদি জনগণ হ্যাঁ ভোট দেয় তবে তা পাল্টানো সম্ভব।
রবিবার বিকাল ৩ টায় তালা উপজেলার পাটকেলঘাটা নিলীমা ইকো পার্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুর কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।
এছাড়া সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, গণভোট ও ভোটার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, নারীরা সচেতন ও সংগঠিত হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও স্থানীয় পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta