নিজস্ব প্রতিনিধি: সারাদেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ও প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরার ভোমরা ভোমরা স্থলবন্দর এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে কোন ফ্যাসিস্ট খুনিদের এদেশে ফিরতে দেওয়া হবে না। জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে দ্বিধাবোধ করবে না বিএনপির নেতা কর্মীরা। দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। নতুন করে আর অশান্তি সৃষ্টি করবেন না। দেশের মানুষ আপনাদের এখন আর চাইনা।
এসময় বক্তব্য দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য প্রমূখ। এসময় সাতক্ষীরা জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta