প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
সাংবাদিক আব্দুল আলীমের মৃত্যু: দৈনিক অপরাধ বার্তা পরিবারের শোক
অপরাধ বার্তা ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলীম (৬৭) আর নেই। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর রাজধানীর ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেখ আব্দুল আলীম সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুসফুসে বাতাস প্রবেশের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়। সন্ধ্যায় হঠাৎ খিঁচুনি শুরু হলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক অপরাধ বার্তা পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta