নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং বিশিষ্ট সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দেকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা আছে। যার মামলা নং- ২০, তাং- ১১/০৬.২০২৫, ধারা ১৫(৩)/২৫ডি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ সাল।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta