জি এম আমিনুল হক: দুই শতাধিক অসহায় দুস্থ ,পঙ্গু ও ছিন্নমূল ব্যক্তিদের সাথে নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল করলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে প্রতি বছরের ন্যায় এবারও এ ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সহ- সভাপতি আবু বকর সিদ্দীক, , সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান দিলু, অ্যাড. আরিফুল ইসলাম আলো, অ্যাড. গোলাম মোস্তফা (২), অ্যাড. আল আমিন, অ্যাড. রবিউল ইসলাম, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. জেড আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. শামসুদ্দোহা খোকন, অ্যাড. সাহেদুজ্জামান শাহেদ, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. আশরাফুল কবির পলাশ, অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. ফেরদৌসি সুলতানা প্রমুখ।
এই ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলে সমাজের অসহায় দুঃস্থ ও পঙ্গুত্ববরণকারী এমনকি শিশু থেকে বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিরা হুইল চেয়ার এবং চেয়ার টেবিলে বসে মানসম্মত খাদ্য সামগ্রী দিয়ে ইফতার করছেন।
এ বিষয়ে অ্যাড. এম শাহ আলম বলেন, সমাজের অসহায় পিছিয়ে পড়া মানুষদের ভালো-মন্দ দেখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই যদি স্ব-স্ব উদ্যোগে সমাজের এসব মানুষদের কাছাকাছি থেকে একদিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফোটাই তাহলে এ দেশ এগিয়ে যাবে।
সমগ্র ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অ্যাড. জিয়াউর রহমান।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta