নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার খানপুর বাজার হতে ওই ছাত্রলীগকর্মীকে আটক করা।
আটকৃত ছাত্রলীগ কর্মী রাসেল খানপুর গ্রামের আক্তারুজ্জামানের পুত্র। আক্তারুজ্জামান শিবপুর ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি।
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ছাত্রলীগ কর্মী রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। আটকের বিষয়ে জানতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল আলম নিশ্চিত করেছেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta