নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আফরোজা আখতার (সোমবার) রাতে যোগদানের উদ্দেশ্যে সাতক্ষীরায় পৌঁছেছেন । সাতক্ষীরা জেলা প্রশাসক হওয়ার পূর্বে তিনি পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার রাতে নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, এনডিসি সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
যোগদানের পর জেলা প্রশাসক আফরোজা আখতার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta