শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে অস্ত্র ব্যবসায়ী মামুন কয়াল নামে দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারীকে আটক করে।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta