প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মাদক মুক্ত সমাজ নির্মাণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মাদক মুক্ত সমাজ নির্মাণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক মুক্ত সমাজ গঠনে গাংনিয়াবাসির উদ্যোগে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আফাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন ও আব্দুস সালাম।
বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুর নবী, ফিরোজ হোসেন খোকন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আলী হোসেন, মাওলানা আজাদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইমাম ও সচেতন ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা আলীপুরের গাংনিয়া এলাকা মাদকমুক্ত এলাকা করার ঘোষণা দেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta