নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে ১মে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘শ্রমিকরা আল্লাহর বন্ধু ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশ নেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহরের তুফান কোম্পানির মোড় থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মো. আব্দুল গফফারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
সমাবেশে সংগঠনের নির্বাহী সম্পাদক ও নির্বাহী সদস্য মাওলানা রবিউল ইসলাম, পৌর শাখার সভাপতি মেহবুল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ এবং শ্রমিক নেতা ব্যাংকার ফিরোজ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং শ্রমিকের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রতিরোধের ডাক দেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta