নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে পঞ্চম দিনে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের কামাল নগর ও বাঁকাল বাইপাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলস, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দেশের নানামুখী উন্নয়ন ও মানুষের কল্যাণের নির্দেশনা রয়েছে সে লক্ষ্য বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রথম দিনে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দ্বিতীয় দিনে ফ্রি মেডিকেল ক্যাম, ঔষধ বিতরণ, মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি গাছের চারা রোপন করেছে যুবদলের নেতা কর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিয়ে অকুতোভয় সৈনিকের ভূমিকায় যুবদলের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। সাতক্ষীরায় জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি হবে না। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আগামী দিনের আন্দোলন সংগ্রাম যুবদলের নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুবদল নেতা সাধারন সম্পাদক এইচ আর মুকুল, যুবনেতা শফিকুল আলম বাবু, সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, যুবদলের নেতা তরিকুল ইলমাম কল্লোল, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান প্রমুখ।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta