নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার একটি আবাসিক হোটেল থেকে সুমন কুমার দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন কুমার দাস ঠাকুরগাঁও জেলার
হরিপুর উপজেলার হরিপুর গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টা ২০মিনিটের দিকে সুমন সাতক্ষীরা জজ কোর্টেও সামনে প্যারাডাইজ আবাসিক হোটেলের ১৪ নম্বর কক্ষে ওঠেন। পরের দিন সারাদিন তাকে কেউ দেখতে পাননি।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে হোটেলের কর্মীরা ভাড়া নেওয়ার জন্য ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া পান না। তখন জানালা দিয়ে দেখেন তিনি কানে এয়ারফোন দিয়ে ঘুমিয়ে আছেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক হলে তারা সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানায়।
রাত ১০টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
এসময় পুলিশ ব্যাগ তল্লাশি করে তার একটি আইডি কার্ড পেয়েছেন। তাতে তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা ও পোড়াবাড়ী গ্রাম উল্লেখ করা ছিল।
সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন কানে ফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনো হলেও পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, এখনো পর্যন্ত মৃত্যুর ক্ষেত্রে কোনো সন্দেহের বিষয় পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য আমরা যাচাই করছি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta