কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ কলেজ রোড থেকে বালিয়াডাঙ্গা সংযোগ সড়কের শ্রীধরকাটি শেখপাড়া হাফিজুরের মুদির দোকান সংলগ্ন স্থানে নির্মাণাধীন কালভার্টে একটি অতিরিক্ত লোডযুক্ত ট্রাক আটকে গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটির নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে এক পাশ দিয়ে সীমিতভাবে ছোট যানবাহন চলাচল করছিল। কিন্তু গাছের গুড়ি ভর্তি অতিরিক্ত ওজনের ট্রাকটি সেখানে প্রবেশ করায় সেটি আটকে যায় এবং মুহূর্তেই যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারিদের।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, কালভার্ট এর কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। সড়কটির অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় শুধুমাত্র ছোট ও মাঝারি যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সকলকে বিকল্প সংযোগ সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং চলমান নির্মাণকাজ নির্বিঘেœ সম্পন্ন করা যায়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta