নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা কালে তাকে গ্রেফতার করা হয় ।
জানা যায়,সাতক্ষীরা র্যাব-৬, ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৫ বোতল অবৈধ ফেন্সিডিলসহ নওসের আলির ছেলে মোঃ কবির হোসেন (৩৮)কে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta