জি এম আমিনুল হক: সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং নতুন বছরের বই উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসেবে অভিভাবক সদস্য ছিলেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক শামীম রেজা, ইমরান হোসেন, মো: আব্দুর রহিম, মো: মনিরুল ইসলাম, ইউপি সদস্য মো: মিনহাজ মোরশেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো: হাবিবুর রহমান,রুহুল আমিন বাবলু,রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, কাজী শামসুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি তারা আগামী বছরে আরও মনোযোগী হয়ে পড়ালেখা করলে অবশ্যই সফল হবে। আর যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তারা যেন এই সাফল্য ধরে রাখতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। নতুন বছরের নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta