প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরার দ্বিতীয় নারী জেলা প্রশাসক হলেন মিজ কাউসার আজিজ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ কাউসার আজিজকে পদায়ন করেছে সরকার। তিনি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত আছেন।

বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা জারিকৃত প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ আফরোজা আখতারের পর জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক হলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta