কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক ডক্টর গোলাম মঈনউদ্দিন রবিবার (১৯ অক্টোবর) নিউইয়র্কে স্থানীয় সময় রাত সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) গবেষক ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতায় এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এম জওহর আলী ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক। ড. মঈনউদ্দিন ছিলেন নলতা হাইস্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র। সর্বশেষ তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
ডক্টর গোলাম মঈনউদ্দিন রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা। কার্যত তিনি একজন খানবাহাদুর আহ্ছানউল্লা গবেষক। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবন-কর্ম-সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপণ করতে যে প্রচার, পাঠ ও গবেষণা ধারার সৃষ্টি হয় তার পথিকৃৎ ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে উপজেলা শিল্পকলা একাডেমী ও প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta