মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ও দুস্থ মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গার একটি আমবাগানের মনোরম ও ছায়াশীতল পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ৩৫ থেকে ৪০ জন এতিম, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন হামবুর্গ, জার্মানির প্রতিনিধি ও ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জুলফিকার হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল গফফার এবং সাতক্ষীরা জনতা পেপারের স্বত্বাধিকারী কামরুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ক্যাশিয়ার ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ধুলিহর আবুবক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, শামীম সানা, মোকলেছুর রহমান, আবু দাউদ, মাওলানা মহিব্বুল্লাহ, আব্দুল হাকিম, আতাউর রহমান, মেহেদী হাসান শিমুলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে এতিম ও অসহায় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা হয়। পরে তাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ উপহার প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, এতিম ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta