নিজস্ব প্রতিনিধি: সরিষার খৈল এর এলসি খুলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা তিন ট্রাক থ্রি পিসসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। রবিবার রাত আটটার দিকে সাতক্ষীরার ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় ট্রাক তিনটি আটক করা হয়।
ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত পণ্যভর্তি তিনটি ট্রাক বিজিবির ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে মালামালের পরিমাণ জানা যাবে।
তবে এ ব্যাপারে ভোমরা কাস্টমস এর কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta