নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েছে এক চোর।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ভেতরে সাইকেল চুরির চেষ্টা করার সময় দ্বিতীয় গেটম্যান আব্দুর রাজ্জাকের তৎপরতায় তাকে আটক করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থী ও পথচারীরাও সহযোগিতা করেন।
আটককৃত চোরের নাম জামিল হোসেন (২৫)।
সে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার জাকির হোসেন গাজীর ছেলে। তিনি নিজেই স্বীকার করেছেন যে সে পেশাদার সাইকেল চোর। এর আগেও ৪-৫ টা সাইকেল চুরে করেছে। বর্তমানে তার নামে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে কলেজ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জামিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta