নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা -২ আসনে (সাতক্ষীরা- দেবহাটা) আব্দুর রউফ এর মনোনয়ন বাতিল ও টানা ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে মানববন্ধন করেন সংসদীয় আসন সাতক্ষীরা ২ এর সর্বস্তরের সাধারণ জমগণ।
এসময় বক্তারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফের একজন বহিস্কৃত নেতা। তিনি জাতীয় পার্টি থেকে আগত এবং তার কোন দলীয় পদে নেই। তার মনোনয়নে নেতাকর্মীরা চরম ক্ষুদ্ধ।
বক্তারা আরো বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দু'বারের ক্রস ফায়ারের আসামী ছিলেন। বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন।
মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুর রউফ অতীতে কয়েকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার তিনি বিএনপিতে ফেরেন। তাই মনোনয়ন বাতিল করে আব্দুল আলিম চেয়ারম্যানকে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দকে।
বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে।
বিএনপির সদ্য মনোয়ন পাওয়া আব্দুর রউফকে দলীয় নমিনেশন বাতিল করে বিএনপি নেতা আব্দুল আলিমকে মনোনয়নের জোর দাবী জানান নেতাকর্মীরা।
সদর উপজেলার বল্লী ইউনিয়ন বিএনপির সেলিম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম, ব্রক্ষরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান, সাধারন সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ, বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ আলি বুলু, সাধারন সম্পদক মোঃ তজিবুর রহমান টুটুল, বাশদা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহিনুর রহমান, সাধারন সম্পাদক মোঃ বজলু রহমার (মেম্বর), শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ টুটুল হোসেন, ঘোনা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব প্রমুখ।
এসময় মানববন্ধনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নেতাকর্মী ও সাধারন মানুষের ঢল নামে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta