প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দি আব্দুল খালেকের মোটরসাইকেল র্যালি শনিবার।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র্যালিটি শুরু হবে। র্যালির নেতৃত্বে থাকবেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
জামায়াতের নেতারা জানিয়েছেন, র্যালিটি বাইপাস হয়ে ঝাউডাঙ্গা, কুশখালি, বৈকারি, ঘোনা হয়ে আলিপুর, ভোমরা ও সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়, ডে-নাইট মোড় হয়ে ফিংড়ি, ধুলিহর হয়ে ব্রক্ষ্মরাজপুর, এরপর সাতক্ষীরা সরকারী কলেজ রোড হয়ে বিনেরপোতা, লাবসা হয়ে কদমতলা মোড় হয়ে আগড়দাঁড়ি মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে বক্তব্যের মাধ্যমে র্যালিটি শেষ হবে।
জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহর নিয়ে কয়েক হাজার জামায়াত কর্মী র্যালিতে অংশ নেবে বলে জামায়াতের একটি সূত্র জানিয়েছেন। সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেছে দলটি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta