আন্তর্জাতিক রিপোর্ট: ভারত-পাকিস্তানসহ বিশ্বে ৭ টি যুদ্ধ থামিয়েছেন দাবি করে ট্রাম্প বলেছেন, প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। শনিবার ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স’ ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে, আমরা সম্মানিত হচ্ছি- এমন মাত্রায়, যা আগে কখনও হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করছি। যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও।”
তিনি বলেন, “এই ভারত-পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যর মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতাকেই গভীর শ্রদ্ধা করি। কিন্তু যদি আপনি ওই পরিস্থিতিগুলোর দিকে খেয়াল করেন, দেখবেন সব যুদ্ধই আমরা থামিয়েছি।”
ভারত-পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। এর ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে বলে তিনি দাবি করেন।
ট্রাম্প বলেন, “ভারতের ক্ষেত্রে বলেছিলাম- দেখুন, আপনারা লড়াই না থামালে আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।”
রাশিয়ার যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন রাশিয়া ইউক্রেইন যুদ্ধ শেষ করা সহজ হবে। কারণ তার সঙ্গে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভাল সম্পর্ক আছে। পুতিন তাকে হতাশ করেছেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta