শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকায় সীমান্ত প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকতার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরে প্রস্তাবনার উপর বিস্তারিত আলোচনান্তে সীমান্ত প্রেসক্লাবের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বসম্মতিক্রমে সীমান্ত প্রেসক্লাবের কমিটিতে মোঃ নূরুন্নবী ইসলাম ইমনকে সভাপতি, জি,এম, মহাসীন হুদাকে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি মোঃ শাহিন আলম, জি, এম, আব্রাহাম লিংকন সাধারণ সম্পাদক, মোঃ খালিদ সাইফুল্লাহ যুগ্ম সম্পাদক সম্পাদক, জি,এম, শাহিদুজ্জামান লিয়ন সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু সাঈদ খোকন দপ্তর সম্পাদক, মোঃ ইদ্রিস আলী কোষাধ্যক্ষ, মোঃ মমিনুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ ইউনুস আলী, নাহিদুল ইসলাম, মোঃ মোস্তফা আল মাদানী ও মোঃ আবু সাঈদ জীবনকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta