• আজ- শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি কলারোয়ায় ট্রলি চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্র নিহত সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান ‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার? ‘আমি কারও হাতের পুতুল নই’— এশিয়া কাপে যাওয়ার আগে বললেন বাটলার ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার জুলাই সনদ ও গণভোট: নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান ইরানে হামলা মানেই ‘আগুন নিয়ে খেলা’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

হিরো আলম গ্রেফতার

রিপোর্টার: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো।’

গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলাটি নিয়ে ১১ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমকে হিরো আলম বলেছিলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাবো। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাব। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও আমি ভোট দিতে যাব। কারণ ভোট দেয়া আমার নাগরিক অধিকার।’

এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছিলেন হিরো আলম। এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমজনতার দলের হয়ে মনোনয়ন চাইলেও এবার আলম এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ