নিজস্ব প্রতিনিধি, দেবহাটা: “শিক্ষা জাতির মেরুদন্ড” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই, উপবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা হামিদা খাতুনের সভাপতিত্বে সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে বই, পুরস্কার ও উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৩নং সখিপুর ইউনিয়নের পরিষদের ইউপি সদস্য মোখলেসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সরদার আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসকে অভি, দেবহাটা রিপোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষীকা আনজুয়ারা খাতুন, জাকিয়া সুলতানা, আরিফা খাতুন, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলম, অবিভাবক কমিটির সদস্য আরিফ হোসেন সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta