তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রাম থেকে এক নারী ও এক পুরুষকে সন্দেহজনক ভাবে একসঙ্গে অবস্থান কালে কালিগঞ্জ থানা পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকার বাসিন্দা তরুণ সরকার (৩৫) কয়েক মাস আগে কর্মসূত্রে পটুয়াখালীর একটি ইটভাটায় কাজ করতে যান। সেখানে পটুয়াখালীর গলাচিপা উপজেলার লাবনা এলাকার বাসিন্দা সখি বেগম (৩০)-এর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সখি বেগম বিবাহিত এবং তার একটি তিন বছর বয়সী সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তরুণ সরকারও বিবাহিত এবং তার একটি আড়াই বছর বয়সী সন্তান রয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৩ জুন সন্ধ্যার দিকে তারা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রামের একটি বাড়িতে এসে অবস্থান নেন। স্থানীয়দের দাবি, তারা কয়েকদিন ধরে একই ঘরে বসবাস করছিলেন।
শনিবার (০৬ জুন) রাত প্রায় ১০টার দিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও পুরুষকে থানায় নিয়ে আসেন।
কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত অবস্থা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta