প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
আশাশুনিতে মাদকসেবীকে এক মাসের কারাদন্ড
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১পুরিয়া গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০১টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ এর নির্দেশনায় এসআই কাছেদ মুন্সী সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার (২৯ আগষ্ট) রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাটাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত মোসলেম খানের ছেলে ডালিম খান (২৩)কে শাহনগর গ্রামস্থ তৈয়বুর রহমানের চায়ের দোকানের সামনে ১পুরিয়া কথিত মাদকদ্রব্য গাঁজা সাদা কাগজে মোড়ানো তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোচরে গুজা অবস্থায় ছিল এবং জনসম্মুখে নিজে হাতে বের করে দেয়।
সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে হাজির হইয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামীকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০১টাকা জরিমানা প্রদান করেন।
সাজা ঘোষণার পর সঙ্গে সঙ্গে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta