• আজ- সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ঈদ-উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চলে গেলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী দেবহাটার আতিয়ার রহমান গদাই কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য সহ প্রাইভেটকার আটক সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল ইরান থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মাত্র একদিন পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, তার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল বলেন, ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির পরীক্ষা হিসেবে দেখা হবে।

তিনি বলেন, ‘আমরা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলক হিসেবে দেখতে চাই এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। আমার মতে, বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে আগে পরীক্ষামূলকভাবে কোচকে মূল্যায়ন করা উচিত। আমি বাফুফে সভাপতিকে ইতিমধ্যে বলেছি, ভবিষ্যতে আরও ভালো কেউ পাওয়া গেলে যেন দ্রুত আনা যায়, সেজন্য খোঁজ চালিয়ে যেতে হবে।’

রাজনীতিতে আসার আগে মাঠ কাঁপানো এই ফুটবলার জানান, কোচ খোঁজার সময় বাফুফে সভাপতির সঙ্গে তার কথা হয়েছিল। তবে ডুলির নিয়োগ নিয়ে বাফুফে তার সঙ্গে কোনো আলোচনা করেনি।

তিনি বলেন, ‘(ক্রিস) কোলম্যানের বিষয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি রাজি হয়েছিলাম। কিন্তু থমাস ডুলির নিয়োগের ব্যাপারে বাফুফে আমার কাছে কোনো সাহায্য চায়নি।’ তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাফুফে ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ