• আজ- সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ঈদ-উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চলে গেলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী দেবহাটার আতিয়ার রহমান গদাই কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য সহ প্রাইভেটকার আটক সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল ইরান থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল ইরান

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ইরান তাদের অনুশীলন ক্যাম্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের ক্যাম্পটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়ে যাচ্ছে এখন। এ বিষয়ে অনুমতি দিয়েছে ফিফা। শনিবার ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।

তাজ বলেন, ‘ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বেস ক্যাম্প সরানোর আমাদের অনুরোধ গৃহীত হয়েছে। আমরা তাই প্রশান্ত মহাসাগরের কাছে তিহুয়ানায় থাকব। এটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমানায় অবস্থিত, তবে মেক্সিকোতে। আমরা সেখানে দলের আবাসন প্রস্তুত করে ফেলেছি।’

তিনি আরও বলেন, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট লাগবে, যা টুসনের চেয়ে অনেক কম। পাশাপাশি ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে মেক্সিকো যাওয়া সম্ভব হবে।

যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কারণে মাসের পর মাস ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের রূপ নেয়। এই পরিস্থিতিতে ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা মার্কিন ভিসা পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল। ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মদ নাবি মঙ্গলবার জানান, সবাই ভিসা পাবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে ফিফার প্রোটোকলে তারা আস্থা রাখছেন।

দলটি এখন তুরস্কের আন্তালিয়ায় প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার কিছু খেলোয়াড় আঙ্কারায় মার্কিন দূতাবাসে ভিসার আবেদন জমা দিয়েছেন।

গত মাসে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘ইরান বিশ্বকাপে খেলবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে। আমাদের মানুষকে একত্রিত করতে হবে।’

ইরান গ্রুপ জি-তে আছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ