• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ইনিংসের শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

১০.১ ওভারে দলীয় ৫১ রানে ফেরেন অধিনায়ক জোশ ইংলিস। অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলে দেন তিন তারকা পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ শর্ট। তিনি গোল্ডেন ডাক পারেন। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে দ্বিতীয় বলেই ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা মার্নাস লাবুশেনকে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার।

২ রানে ২ উইকেট পতনের পর অধিনায়ক জোশ ইংলিশকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন ওপেনার কুপার কলোনি। ৪৯ রান করার পর এই জুটি ভাঙেন তরুণ তারকা পেসার নাহিদ রানা। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জোশ ইংলিশ। তিনি ২৫ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করে আউট হন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান করেছে বাংলাদেশ দল। ২০২২ সালের ৫ আগস্টের পর খেলতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

মোসাদ্দেক ৭০ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তার বিধংসী ইনিংসের সুবাদে লড়াকু পুঁজি পায় স্বাগতিক বাংলাদেশ।

এছাড়া ৮৬ বল খেলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ