• আজ- রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি আশাশুনির খাজরা ইউপির দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবনে অপহৃত ৬ জেলে আশাশুনিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস ক্ষেপণাস্ত্রে বাংলাদেশির মৃত্যু: ‘বাবাকে একনজর দেখতে পেরেছি, এটিই সান্ত্বনা’ যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী হামের টিকাদান শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান

আশাশুনিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে এক মহিলাকে বাড়িতে নিয়ে স্ত্রী ও সন্তানদেরকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত মরিয়ম খাতুন স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চেউটিয়া গ্রামেন আফাজ উদ্দীন সানার স্ত্রী মরিয়ম খাতুন বাদী হয়ে স্বামী আফাজ উদ্দীন  সানা, শ্বশুর রেজাউল সানা, দাদা শ্বশুর আমির আলী সানা, শ্বাশুড়ি রিজিয়া খাতুনকে বিবাদী অভিযোগ করেন, অনু: ১০ বছর পূর্বে তাদের বিবাহ হয়। গরীব পিতা মাতা স্বামীকে নগদে ৮০ হাজার ও অনু: ৫০ হাজার টাকার সাংসারিক জিনিসপত্র প্রদান করে। পরবর্তীতে ২ বার ৮০ হাজার টাকা দিয়ে দু’টি অটোভ্যান কিনে দেয়।
তাদের মারুফ হোসেন (০৯) ও আফসানা খাতুন (০৩) নামে দুটি সন্তান আছে। ২/৩ বছর পূর্ব থেকে অন্যদের ইন্ধন ও পরামর্শে স্বামী আফাজ বাদীর পিতার থেকে যৌতুক বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা আনতে চাপ সৃষ্টি করা সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে ২য় বিবাহ করার ভয়ভীতি দেখাতে থাকে।
স্বামী অধিকাংশ সময় ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে। কয়েক মাস যাবৎ ঠিকমত ভরনপোষন দেয় না, খোঁজখবর নেয় না। যোগাযোগ করলে ২য় বিয়ে করার হুমকী দিয়ে দাবীকৃত টাকা আনলে বাড়ী ফিরবে বলে জানায়।
গত ৩১ মার্চ রাত্র ৮ টার দিকে বিবাদীদের পরামর্শে তার স্বামী অজ্ঞাতনামা এক মহিলাকে সাথে নিয়ে স্ত্রী বলিয়া পরিচয় দিয়ে বাড়ীতে আসে। কালকের মধ্যে যৌতুক বাবদ দেড় লক্ষ টাকা না আনলে তাকে তাড়িয়ে দেবে বলে জানায়। যৌতুকের টাকা আনতে পারবে না জানালে মারপিট করে দুই সন্তানসহ তাকে বাড়ী থেকে তাড়িয়ে  দেয়।

এব্যাপারে ওই অসহায় গৃহবধু পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ