• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা কোপা মাসুদ বিএনপি’র নেতার ছত্র ছায়ায়, ভিডিও ভাইরাল

রিপোর্টার: / ১২৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ত্রাস কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা কোপা মাসুদ জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর ছত্র ছায়ায়, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে জেলা ব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তবে এ ধরণের অভিযোগকে অস্বীকার করে তিনি বলেন, কোপা মাসুদ বিএনপির কেউ না। আর আমার সাথে তো অনেক মানুষই থাকে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার থেকে গত ৩ আস্ট বুধবার রাতে যৌথবাহিনীর হাতে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন শীর্ষ সন্ত্রাসী কোপা মাসুদ। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে অর্ধ-ডজনাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারে ব্যাপক আনন্দিত হন ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের অসংখ্য মানুষ। তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ট ছিল এলাকার মানুষ।
জনৈক রোজী জামানের ফেসবুক আইডি থেকে দেখা যায়, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু কোপা মাসুদকে সাথে নিয়ে কোন একটি প্রোগ্রামে যাচ্ছেন। রোজী জামান সেই ভিডিও ও যৌথবাহিনীর হাতে কোপামাসুদের গ্রেপ্তারের ছবি দিয়ে ২ দিন আগে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। টাইম লাইনে তিনি লেখেন, শীর্ষ সন্ত্রাসী, সাবেক যুবলীগ নেতা অর্ধ-শত মামলার আসামি কোপা মাসুদ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিবের ছত্র ছায়ায়। সেই পোস্টের কমেন্টের জায়গায় জনৈক শেখ সেলিম লিখেন,‘‘ঘটনা স্পষ্ট সত্য, কখনো চাপা থাকে না’’। নাসিম বিল্লাহ নামের একজন লেখেন,‘‘এটা আমি কি দেখছি!’’ রোজী জামানের এই ফেসবুকের দেয়া এই লিঙ্ক বর্তমানে অসংখ্য ফেসবুক আইডিতে ভাইরাল হয়েছে।
এদিকে, গত ২৭ আগস্ট জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘‘জরুরী ঘোষণা, কিছুক্ষণ আগে আমার হোয়াটস অ্যাপ হ্যাক হয়েছে। লেনদেন সংক্রান্ত বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি। ’’ এই পোস্টের পরে অনেককে নেতিবাচকমন্তব্য করতে দেখা যায়।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা-কর্মী জানান, জেলার বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনে বহু আওয়ামীলীগ নেতা-কর্মীকে বিএনপিতে ঢুকানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। যা গণমাধ্যমে নিউজও হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, কোপা মাসুদ বিএনপির কেউ না। আর আমার সাথে তো অনেক মানুষই থাকে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ