• আজ- সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী: সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষক আশা ভোঁসলে মারা গেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

ইরানে অভিযান এখনো শেষ হয়নি: নেতানিয়াহু

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে এখনো অভিযান শেষ হয়নি বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তেহরানে এখনো আরও পদক্ষেপ নেওয়া বাকি বলেও জানান তিনি।  খবর জেরুজালেম পোস্টের।

শনিবার (১১ এপ্রিল) নেতানিয়াহু বলেন, ‘এই অভিযান এখনো শেষ হয়নি। ইরান আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করছে। আমাদের এখনও অনেক কিছু করার আছে। ইরানে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম ভয় ভেঙে এগিয়ে গেছি।  ‘

তিনি আরও দাবি করেন, ‘ইরানের সরকার এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে এবং তাদের নেতৃত্বের ভেতরে মতবিরোধ রয়েছে। ’ একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ইরান সরকারকে ১৯৭৯ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় নিয়ে আসা। আমরা তাদের ইস্পাত শিল্প, গ্যাস উৎপাদন, জ্বালানি, সেতু ও রেলপথসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছি।’

তিনি আরও দাবি করেন, অপারেশন ‘রাইজিং লায়ন’ ও ‘রোরিং লায়ন’ না হলে ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। আমরা তা ঠেকিয়েছি।’

তার মতে, এসব অভিযানে একাধিক পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করা হয়েছে।

এ ছাড়া বর্তমানে ইরানের কোনো সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নেই বলেও তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ