• আজ- সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী: সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষক আশা ভোঁসলে মারা গেছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

ইসলামাবাদে কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে, জানাল ইরান

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত জানিয়েছেন।

বাঘাই লিখেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ।’ তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে।

আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। বাঘাই লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এর মধ্যে ছিল হরমুজ প্রণালি, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরান ও অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান।’

আলোচনার ফলাফল কতটা ইতিবাচক হবে তা নিয়ে ইরান সতর্কতার সাথে বার্তা দিয়েছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাঘাই লিখেছেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়া জরুরি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ