
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শেখ অলিউল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের বাসিন্দা শেখ আমিনুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র।
রবিবার (২৯ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে নিজ মৎস্য ঘেরে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ব্যক্তির পরিবারে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মরহুমের নামাজে জানাজা রবিবার এশার নামাজ শেষে গণপতি বায়তুল আমান জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার অকাল মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।