• আজ- বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: জুলাই আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে এবার জুলাই আন্দোলনে নিহতদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’ সেই সঙ্গে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।

মূলত, জুলাই আন্দোলনের সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। দেশের বাইরে থাকলেও তাকে আসামী করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন শহীদ রুবেলের বাবা।

এ ছাড়াও আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে, যার কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে দেশে ফিরতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ