• আজ- শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২১৫টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।

বিজয়ী এই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্রে বলা হয়েছে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন, ফলে প্রায় ৩৫ বছর পর অর্থাৎ ১৯৯০ সালের পর আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে। এই সময়ে দেশ বেশিরভাগ সময় নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছিল।

সর্বশেষ ১৯৮৯ সালে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ