• আজ- বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কোন মামলায় বা কী কারণে শিরীন শারমিনকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীর শারমিন চৌধুরী। ৪৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন তিনি।

তার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি পুনরায় স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে শিরীন শারমিন সংসদ সদস্য পদ হারান।

আওয়ামী লীগের পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ