• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টার: / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা পৌর ৭ নাম্বার ওয়ার্ড এর রইচপুরে বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে এই র‌্যালিটি আয়োজন করে রইচপুর গ্রামবাসী এবং রইচপুর উত্তরপাড়া যুব কমিটি।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় সাতক্ষীরার আব্দুর রাজ্জাকের মোড় থেকে র‌্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়। এতে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। অনেকের হাতে ছিল বিভিন্ন ইসলামিক পতাকা ও ব্যানার, যাতে মহানবী (সা.)-এর শানে লেখা বিভিন্ন বার্তা শোভা পাচ্ছিল।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন মহানবী (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর দেখানো পথে চললে ইহকাল ও পরকালে শান্তি লাভ সম্ভব। তাঁর সুমহান আদর্শ অনুসরণ করে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা শাখা মহসিনার আলম, পৌর সাত নাম্বার ওয়ার্ডের জামাত আমির হাফেজ নুরুল হক, পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি, ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজগার আলী, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলী হুজুর, এবং মাহবুব আলম। এছাড়াও, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি। র‌্যালি ও সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আলম। র‌্যালিতে অংশ নেওয়া জনতা এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ