• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা এক কোটি ২০ লাখ টাকার ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং এলাকা থেকে এ ঔষধ জব্দ করা হয়।

শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, একটি অসাধু চক্র ভারত হতে অবৈধ পথে বিপুল পরিমাণ ঔষধ বাংলাদেশে নিয়ে আসবে মর্মে তারা খবর পান। এরই ভিত্তিতে শুক্রবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন কৈখালী শাখার সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন চোরাচালানিকে আটক করা যায়নি।

জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ