• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরায় শ্রমিক নেতা শেখ শফিউল্লাহ মনিকে হয়রানিমূলকভাবে আটকের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার: / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: খুলনা-৭৬৪) প্রধান উপদেষ্টা শেখ শফিউল্লাহ মনিকে হয়রানিমূলকভাবে থানায় আটকে রাখার অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ শ্রমিকরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের কাটিয়া নারকেলতলা মোড় ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজনু সরদার।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মো. আমিনুর রহমান। কর্মসূচি সঞ্চালনা করেন অফিস সহকারী মো. আশরাফ আলী।

এসময় বক্তারা অভিযোগ করেন, শেখ শফিউল্লাহ মনি একজন নিষ্ঠাবান শ্রমিক নেতা। তাকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে থানায় আটকিয়ে রাখা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী সানা এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

মানববন্ধনে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ