• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কালিগঞ্জে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগ চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব কালিগঞ্জের নাজিমগঞ্জ-নূরনগর সড়কের দুই পাশে মরা শিশু গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ, ঝুঁকিতে জানমাল, দ্রুত অপসারণ দাবি

বিনম্র  শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টার: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে  ৩১ বার তোপধ্বনির মাধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে  পুষ্পমাল্য অর্পন করা হয়।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা ও পুলিশ  প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা , মুক্তিযোদ্ধা  ও বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । পরে সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা  ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধণাসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে। এরপর সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ