• আজ- রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি আশাশুনির খাজরা ইউপির দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবনে অপহৃত ৬ জেলে আশাশুনিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস ক্ষেপণাস্ত্রে বাংলাদেশির মৃত্যু: ‘বাবাকে একনজর দেখতে পেরেছি, এটিই সান্ত্বনা’ যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী হামের টিকাদান শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ