• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাংবাদিকের ওপর হামলা: আসামিরা প্রকাশ্যে, সুদখোর দিয়ে সমিতির সংবাদ সম্মেলন

রিপোর্টার: / ৩৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাল্টা মিথ্যা মামলা, আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা এবং তা থেকে বাঁচতে সমিতির এক সুদখোরের দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন, এ তিনটি বিষয়কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সাতক্ষীরা শহরে সদর দলিল লেখক সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির নেতারা তাদের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে প্রত্যাহারের আহ্বান জানান।

তবে সাংবাদিক মহলের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহ-এর ওপর হামলার ঘটনায় দায় এড়াতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, যার সুদের জালে পড়ে অসহায় মানুষের জীবন ধ্বংসকারী সমিতির সহ-সভাপতি সুদখোর মিজানুর রহমান ওরফে সুদি মিজান। গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস-এ ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিক জিন্নাহকে দায়ী করা হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

তবে ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের দাবি, নির্ধারিত ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, মামলার আসামি হয়েও জামিন ছাড়াই প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে ‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

এর আগে একই ঘটনায় রবিবার সাতক্ষীরা প্রেসক্লাব-এর উদ্যোগে মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সংশ্লিষ্ট ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল শহীনুর রহমান বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি আমরা অবগত নয়। বিষয়টি আমরা দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ