• আজ- শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন সাতক্ষীরার ৫ স্কাউটার ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান হরমুজ অবরোধের মাঝে ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা কালিগঞ্জে মহান মে দিবসে শ্রমিকদলের সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি

সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

সংগঠনের সভাপতি জুম্মান সরদারের সভাপতিত্বে ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, ক্যাসিয়ার মো. ইকবাল গাজী, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক রেজাউল হক, কোষাধক্ষ্য মফিজুল ইসলাম প্রমুখ।

 

দিবসটি উপলক্ষে দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা পাকাপোল মোড় এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি জুম্মান আলী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ¦ তোফাজ্জেল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয়, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মহিদুল ইসলাম।

 

উপস্থিত ছিলেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের রেজাউল ইসলাম, আমজেদ সরদার, জালাল প্রমূখ।

 

সভায় বক্তারা ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে আলোচনা বিভিন্ন আলোচনা করেন। এসময় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র’র পর অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ