
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম রবির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। জানাযা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা-৩ আসনের সদ্য নবনির্বাচিত এমপি মু্হাদ্দিস রবিউল বাশার।
আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্বে বক্তব্য রাখেন, পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন, মরহুমের পুত্র ব্যাংকার শান্ত, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা নুরুল আফসার মুর্তজা। এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আলেম, ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।