• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

তালা প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমানের মতবিনিময়

রিপোর্টার: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া মো. জিয়াউর রহমান মোড়ল মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ হাকিমের সভাপতিত্বে এবং সাংবাদিক এস. এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, জিএম খলিলুর রহমান লিথু, সেকেন্দার আবু জাফর বাবু, রোকনুজ্জামান টিপু, কাজী আরিফুল হক ভুলু, শফিকুল ইসলাম, জয়দেব চক্রবর্তী, শাহিনুর রহমান, রিয়াদ হোসেন, ইমরান হোসেন, তাপস সরকার, আজিজুল ইসলাম, মীর ইমরান মাহমুদ, মো. কামাল হোসেন ও রফিকুল ইসলাম নয়নসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, সাতক্ষীরা-১ আসনে অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পেয়েছেন, তা তাকে আরও অনুপ্রাণিত করছে। সাংগঠনিকভাবে কাজ করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আগামী নির্বাচনে এ আসনে দলকে বিজয়ী করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ