• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির ফকরাবাদে মাদকের টাকা দিতে অস্বীকার করায় মাদকাসক্ত ছেলের বেপরোয়া মারপিটে মা গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহত মা ফজিলা বেগমের অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই ফয়সাল আহমেদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ফকরাবাদ গ্রামের রফিকুল ইসলাম (আঙ্গুর) বিশ্বাসের মাদকাসক্ত ছেলে মোঃ রমজান বিশ্বাস (২৮)কে তার বাড়ি থেকে ২টি ইয়াবা ট্যাবলেট ও তিন পুরি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুজ্জামান হিমুর নির্দেশনায় ভূমি সহকারী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আদায় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ