• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী–এর একটি চৌকস দল, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। পরে কালিগঞ্জ মহৎপুর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্যঃ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মরহুম আব্দুল গফফার (৭৬) (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ